রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডি টিভি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সমাধান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসকের কাছে অভিযোগ নিয়ে হাজির হন মেরাজ নামের ওই ব্যক্তি। সাধারণত এ দিনে বিদ্যুৎ, রাস্তা, বা রেশন কার্ডসংক্রান্ত অভিযোগ জমা পড়ে। কিন্তু মেরাজের অভিযোগ শুনে হতবাক হয়ে যান কর্মকর্তারা।

জেলা প্রশাসকের সামনে মেরাজ বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায়। তারপর আমার পেছনে ধাওয়া করে কামড়াতে আসে।’

মেরাজের দাবি, তার স্ত্রী ইতোমধ্যে একবার তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে ‘সাপ হয়ে’ তার পেছনে ধাওয়া করেন। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগও জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে।,

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ছড়িয়ে পড়ে। একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কে জানে, তিনি আর কাদের কামড়াচ্ছেন!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি কি তার নাগমণি লুকিয়ে রেখেছ?’ অন্য একজন পরামর্শ দিয়েছেন, ‘তুমি নিজেও কোবরা হয়ে যাও।’

এদিকে, অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি মানসিক হয়রানির অভিযোগ হিসেবে গুরুত্ব দিয়ে মাহমুদাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশ তদন্তে নেমেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁচানো গেল না মাগুরার সেই শিশুটিকে

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের শিশুরোগের

বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এদিন দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার

ছনুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো.হোছাইন, সম্পাদক নুরুল আলম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছনুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হোছাইন, সাধারণ

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের গাড়ীর ধাক্কায় অটোরিকশা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি

সিরাজগঞ্জে বাশার’স স্পেশাল ব্যাচ এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ শহরের অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাশার’স স্পেশাল ব্যাচ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫এপ্রিল) সকালে এসএস রোডস্থ ডাব্লিউ