রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে। আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ এনসিপি সরকার গঠন করবে, এনসিপির সঙ্গেই থাকবো।,

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেশন হলে দলটির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, কিছু বিষয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আমরা এখনই বলবো না যে কারা এগুলো করছে। উদ্দেশ্যপ্রণোদিত না, কীভাবে! আমরা স্বীকার করছি যে, আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে, অতীতেও চলেছিল। পদত্যাগের গুজবের বিষয়ে আমাকে রাতে অনেকে ফোন দিয়েছিল। আমি সবার সঙ্গে সকালে যোগাযোগ করি। দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত রাতেই এটি কনফার্ম করেছেন।,

তিনি বলেন, বাংলাদেশে অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছেন। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, একটি নিউজ হলে সেটি সঙ্গে সঙ্গে যাচাই করবেন। যারা এই ধরনের অপসংবাদিকতা করে তাদের আহ্বান জানাবো আপনাদের বোধদয় হোক। সুস্থ সাংবাদিকতার পথে আমাদের যাত্রা করতে হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে একটি গণমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলের পক্ষ থেকে জানানো হয় তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ছয়

নিজস্ব প্রতিবেদক: মানুষের ভিড়ের মধ্যে খুলে যাওয়া জুতা সড়কে পড়ে রয়েছে। আজ দুপুরে নগরের মুরাদপুরে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় যুব:দল,স্বেচ্ছা:দ এর প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুবদলের সভাপতি আরমান হোসেন

আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের দাবি: ইরানি গণমাধ্যমের প্রতিবেদন

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছে দেশটির কয়েকটি গণমাধ্যম। রোববার (১ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের