রাতের আঁধারে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: রাতের আঁধারে মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছেন। বাংলাদেশে ফেরত পাঠানো ৩০ জন কাজের সন্ধানে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হন। পরে তাদের ভারতের আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হলে তাদেরকে সীমান্তের গেট খুলে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। তারা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাভোগের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ।

গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, তাদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে বিএনপি নেতার পিতা আব্দুস সামাদ মাষ্টারের ইন্তেকাল 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধলজ্বান গ্রামের বাসিন্দা, জেলা বিএনপির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার মোঃ কামাল হোসেনের পিতা আলহাজ্ব আব্দুস

চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক: চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১)

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় দুই পাওনাদারের নামে আদালতে মামলা দায়ের করেছে সিদ্দিক জামাল নামে এক প্রতারক। শনিবার (৩ মে) দুপুরে সলঙ্গা