রাতের আঁধারে মানবতার আলো, শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে ইউএনও আব্দুল খালেক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের খোঁজ নিয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন, তখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে নিজ উদ্যোগে মাঠে নামেন। রাতের আঁধারে ফুটপাত, রাস্তার পাশে ও বস্তি এলাকায় অবস্থান করা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য রাতের বেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষরা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, গভীর রাতে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পাশে পেয়ে তারা নতুন করে সাহস ও ভরসা পেয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারীর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে এনসিপির মোটর শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল ) দুপুরে কেআর পাইলট মোড় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁতিরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা

গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, আর স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই” – এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টা

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স’-জেড সি এফ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিএনপি

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে তাঁদের লাশ তোলা হবে। আগামীকাল রোববার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে তাঁদের লাশ উত্তোলন শুরু হবে। আজ