রাতেই যেসব জায়গায় ঝড় বইতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাসী শেখ হাসিনার সঙ্গেই বড় বিপদে টিউলিপ সিদ্দিক!: ভারতীয় গণমাধ্যম কি বলছে!

নিজস্ব প্রতিবেদক: এক শিরোনামই বাংলাদেশে দারুণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভারতের নিউজ ১৮ বাংলা সম্প্রতি ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে শিরোনাম করেছে: “মাসী শেখ হাসিনার সঙ্গে

চৌহালীর বেতিল গ্রামে যমুনার পানি, ডুবছে ঘরবাড়ি-ফসলের মাঠ

মো. আল আমিন হোসেন: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বেতিল গ্রামে হঠাৎ করে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে বসতভিটা, রাস্তা ও ফসলি জমি।

বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

ঠিকানা টিভি ডট প্রেস: অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে রাজশাহী কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হাজেরা খাতুনের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’। পুথিপ্রকাশ

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনরের কাছাকাছি শ্যাঙ্কলিন

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শিয়ালকোলে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২শতাধিক

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ী ও জীবিকা নির্বাহকারী গাড়িতে