রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৩৩ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা, আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৮৬৪ কোটি টাকা।

এই পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি এনবিআরের আয়কর, মূসক ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চেয়ারম্যান আবদুর রহমান খান প্রতিটি কর অঞ্চলে কর ফাঁকি উদ্ঘাটনের নির্দেশ দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী থাকলেও প্রতিবছর মাত্র ৪০ থেকে ৪২ লাখ করদাতা রিটার্ন দেন। টিআইএনধারীরা রিটার্ন না দিলে তাদের নোটিশ পাঠিয়ে আয়-ব্যয় ও সম্পদ যাচাই করে আইন অনুযায়ী কর আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমাসে এ বিষয়ে অগ্রগতির তথ্য উপস্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

বন্ড সুবিধার অপব্যবহার রোধে কড়াকড়ি

রাজস্ব কর্মকর্তারা জানান, রপ্তানিপণ্য উৎপাদনের জন্য বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল খোলা বাজারে বিক্রির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স তাৎক্ষণিক বাতিল করা হবে। এ ধরনের অনিয়মের সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে এনবিআরের তিনটি অফিসের আওতায় প্রায় ৮ হাজার প্রতিষ্ঠান বন্ড লাইসেন্সধারী। এর মধ্যে পোশাক ও অ্যাকসেসরিজ শিল্পই বেশি। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, অবৈধভাবে বিপুল পরিমাণ বন্ড সুবিধার পণ্য স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। কয়েক বছর আগে এনবিআর মামলা ও অভিযান চালালেও পরে এ কার্যক্রম শিথিল হয়।

ভ্যাট ও কাস্টমসে কঠোর পদক্ষেপ

সভায় ভ্যাট আইন কঠোরভাবে প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। যারা মোটেও ভ্যাট দেয় না, তাদের ভ্যাটজালে আনা এবং যারা ফাঁকি দেয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কাস্টম হাউসগুলোতে নিলাম কার্যক্রম ত্বরান্বিত করে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার ডিসেম্বরের মধ্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কনটেইনার জট নিরসন হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য 

নিজস্ব প্রতিবেদক: বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআরের সাবেক ৩৫ জন সদস্য মুক্তি পেয়েছেন।

৮ কুকুরছানা হত্যা, এবার সেই সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই মামলাগুলো

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন