রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারী ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের একতলা ভবনটি ধসে পড়ে।

উপস্থিত শিক্ষকদের বরাত দিয়ে জানা যায়, ভবন ধসের সময় বিদ্যালয়ে প্রায় ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা শুরু করেন।

জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের মনোহর থানার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের ঝালাওয়াড় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক অভিভাবক সন্তানদের খোঁজে দিকবিদিক ছোটাছুটি করছিলেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া শিশু ও শিক্ষকদের বের করে আনতে আপ্রাণ চেষ্টা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। এর রক্ষণাবেক্ষণ নিয়ে আগেও একাধিকবার অভিযোগ উঠেছিল, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী নির্বাচনে ইসলামপন্থীদের সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

জামায়াতে ইসলামীর চাঁদাবাজি-দুর্নীতি করার অভিজ্ঞতা নেই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সম্পদ চুরি, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.

আ.লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত’: বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি

আবারো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে,

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক