রাজশাহী বোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে শামীম হাসানের পদায়ন-উল্লাপাড়ায় অভিনন্দনের জোয়ার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান পদায়ন পাওয়ায় উল্লাপাড়াজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

তাঁর এই নতুন দায়িত্বকে ঘিরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান বলেন, “মানবসেবায় নিবেদিত প্রাণ শামীম স্যার আমাদের আন্দোলনে সবসময় পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। তাঁর এই অগ্রযাত্রা আমাদের অনুপ্রেরণা জোগায়।”

সরকারি আকবর আলী কলেজ শাখার আহ্বায়ক মাছুম আনাম জানান, “তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। ২৪-গণঅভ্যুত্থানে স্যারের সহানুভূতি ও উপস্থিতি আমাদের সাহস জুগিয়েছে। পদোন্নতিতে যেমন দুঃখ পেয়েছি, তেমনি গর্বও করছি।”

উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, “শামীম হাসান একজন দক্ষ ও আদর্শ শিক্ষক। রাজশাহী বোর্ডে তাঁর পদায়ন নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের বিষয়।”

উল্লাপাড়া শিল্পকলা একাডেমির শিক্ষক জিতেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র শামীম স্যার। তাঁর সুনাম শুধু কলেজেই নয়, উল্লাপাড়াজুড়েই ছড়িয়ে আছে। আমরা গর্বিত।”

উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন জানান, “তিনি শুধু শিক্ষক নন, আমাদের প্রিয় অভিভাবকও। তাঁর এই পদোন্নতি আমাদের জন্য আনন্দের।”

প্রসঙ্গত, শামীম হাসান একাধারে একজন সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক অনুরাগী এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ‍ডিসেস্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

শিয়ালকোলে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২শতাধিক

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ী ও জীবিকা নির্বাহকারী গাড়িতে

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন বেলা ১১টায় শুরু হবে এই অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫

নির্দেশনা আসলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ

গণভোটের প্রস্তুতি নিতে ইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গণভোট আয়োজনের জন্য বাড়তি অর্থ ছাড় ও অতিরিক্ত ভোটকেন্দ্র প্রস্তুত রাখার বিষয়ে সরকারের দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, গণভোট