রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা: নবজাগরণ ফাউন্ডেশনের গৌরবময় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫, যেখানে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছে।

দুপুর ১২ টায় (২০ ফেব্রুয়ারি) শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকছে এ জ্ঞানের মহোৎসব।

নবজাগরণ ফাউন্ডেশন বইমেলায় স্টল নম্বর ৪৮-৫৩-এ অবস্থান করছে, যেখানে পাঠকদের জন্য রয়েছে সমৃদ্ধ বইসংগ্রহ। এ মেলায় আলেয়া, অনন্যা, ইত্যাদি, সূর্যোদয়, দিব্য, কথা, প্রজন্ম, অবসর-সহ স্বনামধন্য প্রকাশনী সংস্থাগুলো অংশগ্রহণ করেছে।

এই বইমেলায় নবজাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রেডিও পদ্মা, যা পুরো মেলার সংবাদ ও আপডেট প্রচারে ভূমিকা রাখছে। এছাড়াও, বারিন্দ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, বারসিক, অগ্রণী প্রেস, রিফ্রেশমেন্ট রেস্টুরেন্ট এবং সচেতন সোসাইটি পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়ে মেলাটিকে আরও সফল করে তুলেছে।

উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১২ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নবজাগরণ শিক্ষানিকেতনের মাধ্যমে শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, এবং ঈদ ও পূজায় নতুন পোশাক প্রদানসহ নানাবিধ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

বইমেলা জ্ঞান ও সংস্কৃতির মিলনমেলা। এতে অংশগ্রহণ করতে পেরে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত। আমরা বিশ্বাস করি, এই বইমেলা পাঠকদের মাঝে সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাচ্ছে এবং জ্ঞানচর্চার দ্বার উন্মুক্ত করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয় আর্জেন্টিনার 

অনলাইন ডেস্ক: ম্যাচের আগে কিংবদন্তি রোমারিওকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বলেছিলেন এই ম্যাচ ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে। রাফিনিয়া নিজেও গোল করবেন বলেই পণ করে এসেছিলেন। কিন্তু

ছোট ছোট ভূকম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ না ঘুরতেই আবার ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…….টুকু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো চাঁদাবাজ-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়না। জনগনের অধিকার

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর