রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেক্সটাইল মিলস এর শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার রাজশাহী টেক্সটাইল মিলস এর সামনে বেলা ১১ টায় বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যার চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু।

মনববন্ধনে বক্তারা বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ আচ্ছাদিত সবুজায়নে ভরা ছিল রাজশাহী টেক্সটাইল মিলস। কয়েকদিনে সেখানের প্রায় কয়েকশত গাছ নির্বিচারে হত্যা করা হয়েছে। এবং বিশাল আকৃতির পুকুরটি ভরাট করা হয়েছে। বছরতিনেক আগে নওদাপাড়াতে অবস্থিত বনবিভাগের প্রায় ২০৫টি গাছ কর্তন করা হয়েছিল নানা অজুহাতে। এভাবে নগরীর একের পর এক অক্সিজেন ভান্ডার ধ্বংস করা হচ্ছে প্রতিনিয়ত। যা এ এলাকার তাপমাত্রা, পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলছে’।

বক্তারা বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই ধ্বংসযজ্ঞের স্থানীয় পরিবেশবাদীদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবী; বৃক্ষ হত্যা ও পুকুর ভরাটের সাথে জড়িত প্রাণ-আরএফএল গ্রুপ এবং এর পরিবেশ ধ্বংসকারী অসাধু কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা; ভরাটকৃত পুকুরটি অতিদ্রুত পুনরুদ্ধার করে পূর্বের অবস্থ্ায় ফিরিয়ে দেয়া; ঐতিহ্যবাহী এই টেক্সটাইল মিলটির লিজ বাতিল; সেখানে বিদ্যমান বৃক্ষগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং আর একটিও গাছ না হত্যা করার দাবি জানানোর পাশাপাশি কর্তনকৃত বৃক্ষের জায়গায় দেশীয় জাতের বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষ লাগানোর জোড় দাবী জানান।

মানববন্ধনে বক্তারা নগর পরিকল্পনাবিদদের মতামত ও বৈশ্বিক মানদন্ড অনুযায়ী একটি শহরের মোট ভূমির ১০ থেকে ১২ শতাংশ এলাকা জলাশয় ও ১৫ শতাংশ বনভুমি থাকা প্রয়োজন তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহীর সদস্য মাহবুব জামাল কাদেরী, পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, সেভ দি নেচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা, ভাইব্রেন্ট ভিশিওনারিজ নেটওয়ার্ক এর উপদেষ্টা হাসিবুল হাসনাত রিজভি, স্থানীয় বাসিন্দা মমিনুজ্জামান টেকনসহ প্রমুখ।

সেইসাথে একই দাবী সম্বলিত স্মারকলিপি রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার কে প্রদান করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় ‘রাজনীতিনিয়ন্ত্রিত’ সাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় চার হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর খ্যাত বগুড়ায় সাংবাদিকতার রয়েছে অসাধারণ এক সোনালি ঐতিহ্য।

খালেদা জিয়াকে নিয়ে পতাকা মোড়ানো গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউর পথে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাশ ছেলের বাস ভবন থেকে বের হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর

‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি’) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত, বিক্ষুব্ধ জনতার ভাংচুর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

হিমাচলে জলবায়ু বিপর্যয়: মৃত্যুমিছিল, ধ্বংস আর দায়হীনতা

অনলাইন ডেস্ক: মাত্র এক মাসের বর্ষায় হিমাচল প্রদেশে ১৯টি মেঘফাটা বৃষ্টি ও ২৩টি চকিত বন্যার ঘটনায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন। গত কয়েক বছর ধরেই মেঘফাটা

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেন এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে