রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী বিয়াম মডেল স্কুল মাঠে এই ত্রৈবার্ষিক কাউন্সিল সভার আয়োজন করা হয়।

ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। কাউন্সিলে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন, প্রফেসর ড. হাসনা আরা বেগম।

ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় আগামী তিন বছরের জন্য জেলা রোভারের কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিল সভায় ভোটাধিকারের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, রাজশাহী থ্রী স্টার ওপেন রোভার স্কাউট গ্রুপের মোঃ সালেহ হামিম, কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম আনসারী। যেখানে ভোটাধিকার প্রদান করেন, প্রতিটি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউটের দায়িত্বরত শিক্ষকরা।৷ এছাড়াও বাকী পদগুলোতে প্রতিদ্বন্দ্বীতা না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় বাকীদের নির্বাচিত করা হয়।

ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় উপস্থিত বক্তারা বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচনের একটি অংশ। এর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা ভবিষ্যতে রাজশাহী জেলা রোভার কে তাদের সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে

সিরাজগঞ্জে ২৯০ পিস বুপ্রেনরফিনসহ একজন আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ইনজেকশন উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনায় ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইনজেকশনসহ একজনকে আটক করা

তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আজ (১৮ রমজান) বুধবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজনে

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ