রাজশাহী কলেজ শাখা পাঠকবন্ধু’র আহ্বায়ক শরিফুল, সদস্য সচিব যুবাইর

নিজস্ব প্রতিবেদক: আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন পাঠকবন্ধু’র রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম (সৌরভ) ও সদস্যসচিব যুবাইর রশিদ।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বিকালে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিতে মনোনীত সদস্যদের নাম প্রকাশ করা হয় এবং কমিটির সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দেওয়া হবে।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে, যুগ্ন আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু রায়হান।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, ফারজানা ইসলাম, প্রিয়ন্তী কর্মকার, রিফাত হাসান, ইশরাত ইশা ও নুসরাত নাঈম সাজিয়া।

আহ্বায়ক শরিফুল ইসলাম সৌরভ বলেন, আমরা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ভালো বন্ধু বা সঙ্গীর প্রয়োজন, পাঠকবন্ধু সেই চাহিদা পূরণ করবে এবং রাজশাহী কলেজ পাঠকবন্ধুর মাধ্যমে সবাই নিজেদের প্রতিভাকে বিকাশিত করতে পারবে বলে আশা করছি।

সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান বলেন, আমাদের চিন্তাশক্তি বাড়ানোর জন্য বই এবং পত্রিকা পড়া জরুরি। সেটা হতে পারে গল্পের বই কিংবা পাঠ্য বই। পাঠকবন্ধুর সঙ্গে যুক্ত হয়ে আমরা সত্যিকারের একজন পাঠক হতে চাই এবং সবাইকে নিয়ে পাঠকবন্ধুর সাথে বহুদূর এগিয়ে যেতে চাই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়

তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে 

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামে এঘটনা ঘটে সোমবার (১৬ জুন) বিকালে সরেজমিনে

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের বিরুদ্ধে। পুলিশ নিহত আব্দুল করিমের

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা