রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে ইসলামিক কালচারাল ফোরামের সহযোগিতায় ইমাম বদিউজ্জামান সাঈদ নূরসী’র কালজয়ী তাফসীর ” রিসালায়ে নূর” এর আলোকে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন তুরস্কের ইস্তাম্বুল বিজ্ঞান ও সংস্কৃতি সংগঠনের সিনিয়র সাইবার সিকিউরিটি কনস্যালট্যান্ট এন্ড কম্পিউটার ইন্জিনিয়ার জনাব সালাউদ্দিন সাঈদ। সেমিনারে রাজশাহী কলেজের প্রতিটি বিভাগের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ও কলেজের উচ্চ মাধ্যমিকের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সহ সকল বিভাগের বিভাগীয় প্

প্রধান আলোচক সালাউদ্দিন সাঈদ আলোচনায় মহান আল্লাহ তাআ’লার মহাবিশ্ব সৃষ্টির কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে বিশ্লেষণে তিনি বলেন, আল্লাহর সৃষ্টি পৃথিবীসহ এই মহাবিশ্বের যাবতীয় বিষয় কোরআনুল কারিমে স্পষ্ট করেছেন। পৃথিবী, সূর্য, চন্দ্র থেকে শুরু করে মহাবিশ্বের সকল গ্রহ-নক্ষত্র সম্পর্কে লেখা আছে এই মহতী শিল্প কর্মে।মহান আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসান হলো “আশরাফুল মাখলুকাত” অর্থাৎ সৃষ্টির সেরা জীব। পৃথিবীর সকল বিষয়বস্তু মানবজাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দান করেছেন।

তিনি বলেন, সবার উপর একজন ইউনিভার্সাল বস আছে, আর তিনি মহান আল্লাহ তায়ালা। প্রতিটি সৃষ্টির ইবাদত নামাজের মধ্যে রয়েছে। আমরা কিয়াম করি ঠিক তেমনই প্রতিটি গাছ দাড়িয়ে আল্লাহর প্রশংসা করতেছে। সব কিছু আমাদের চামরার চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয় সব কিছু অনুধাবন করতে পারে না।

মানুষ এবং মহাবিশ্ব কে সৃষ্টি করলো, কেনো সৃষ্টি করলো? এসব আমাদের জানার আছে। আমরা মানুষ জাতি কিভাবে এই পৃথিবীতে আসলাম? কে আমাদেরকে সৃষ্টি করেছে? আমাদেরকে কেনো সৃষ্টি করে কেনো পৃথিবীতে পাঠানো হয়েছে তা আমাদের জানতে হবে। তা নাহলে আমরা সৃষ্টির স্রস্টা পর্যন্ত পৌঁছাতে পারবো না।

তিনি বলেন, মহাবিশ্বের সবকিছুরই স্রষ্টা মহান আল্লাহ তায়ালা এবং সকল সৃষ্টিই তার স্রষ্টার জন্য । ইনসানকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ নামাজকে সকল সৃষ্টির জন্য ইবাদত হিসেবে বহন করার তৌফিক দিয়েছেন। ইনসান যে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি সেটি যাতে মানুষ ভুলে না যায় তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের কথা স্মরণ করানোর জন্য রয়েছে সুরেলা আজানের ধ্বনি। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে থাকে।

সালাউদ্দিন সাঈদ তার আলোচনায় সকল ইনসানকে মহাবিশ্বের এই ভ্রমণে নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্ব দিতে বলেছেন। তিনি যুবসমাজকে নিজের সুশৃঙ্খল জীবনচালিকার জন্য নামাজের পথে আহ্বান জানিয়ে তার আলোচনা শেষ করেন।

আলোচনা শেষে সম্মানিত প্রধান আলোচককে সম্মাননা স্মারক প্রদান করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ও আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ।

সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা যুহুর আলী। প্রধান আলোচকের আলোচনার ধারাবাহিকতায় অধ্যক্ষ বলেন, পৃথিবী হচ্ছে পাঠশালা,আল কুরআন তার শিক্ষক। তাই তিনি তার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের আল কুরআনের আলোকে নামাজের প্রতি গুরুত্ব দিয়ে সুন্দর জীবন গড়ার প্রতি আহ্বান করেন। তার সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

সেমিনার অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার উদ্ধোধন হয়। এরপর একটি ইসলামিক কাব্য আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশন করে রাজশাহী কলেজ আরবি বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাজশাহী মহানগর পরিচালিত সমন্বয় শিল্পী গোষ্ঠী।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মোঃ আফাজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্ব মালালা দিবস আজ: নারী শিক্ষার প্রতীক সাহসিনী মালালা

অনলাইন ডেস্ক: আজ ১২ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মালালা দিবস’। নারী শিক্ষা ও মানবাধিকার রক্ষায় লড়াই করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন পাকিস্তানি সাহসী কিশোরী মালালা

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে

দুই সচিবের ছত্রচ্ছায়ায় মাসুদের ৩০০ কোটি টাকার প্রকল্প!

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী সরকারের পতনের পরও থেমে নেই দোসরদের দাপট। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠজন মাসুদ আলমের মালিকানাধীন ই-লার্নিং অ্যান্ড আর্নিং

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

তাড়াশে মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার উত্তর জনপদ দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর মৌজায় মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১ লা জানুয়ারি

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু