রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলার সার্বিক বিষয়ে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি নাজমুল হক জানান, মেলার বিশেষ আকর্ষণ ছিল ইনস্ট্যান্ট ভাইভা, যা চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। মেলায় ৭০০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৫২৪ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি হেড (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) রোকনুজ্জামান বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় তরুণদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বদ্ধপরিকর। তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. যহুর আলী বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য এ ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী কলেজ এ উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।

এসময় আগের বছর প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পাওয়া আয়েশা আক্তার ও সোনিয়া হালদার নামের দুই শিক্ষার্থী অভিজ্ঞতা তুলে ধরেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রমজানে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম,মাংস ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

আইএমএফ বৈঠকের আগে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তুতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সরকার। আগামী ১৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর

প্রেম করে স্কুল ছাত্রীকে বিয়ে, স্ত্রীকে হত্যার পর স্বামী লাপাত্তা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মারিয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী মুস্তাফিজুর রহমান নয়ন পালিয়েছে।

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত

হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ড উসকে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে দিল্লির বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে