রাজশাহী কলেজে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষক চরম দুর্নীতিগ্রস্ত, প্রতারক ও অদক্ষ। তার মতো একজন কর্মকর্তাকে রাজশাহী কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

শিক্ষার্থীরা আরও জানান, অভিযুক্ত শিক্ষক দুর্নীতির দায়ে কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এরকম একজন ব্যক্তিকে রাজশাহী কলেজে নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানটির শিক্ষা ও সুনাম ক্ষতিগ্রস্ত হবে।

রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নাজমুল হক বলেন, আমরা আমাদের কলেজে কোনো দুর্নীতিবাজ শিক্ষককে চাইনা। সম্প্রীতি এক সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি অধ্যাপক মুশফিকুর রহমানের দুর্নীতির কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং কিছুদিন আগেও তিনি একটি পারিবারিক মামলায় জেল ও খেটেছেন। গত বছর তিনি সাপাহারের একটি কলেজ থেকে দুর্নীতির মাধ্যমে পঞ্চগড়ের একটি কলেজে বদলি নিয়েছিলেন এবং সেই কলেজে সে একদিন ও তার দায়িত্ব পালন করেননি।

শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করে দ্রুত এই পদায়ন আদেশ বাতিলের আহ্বান জানান। তারা বলেন, আমরা একজন দক্ষ, যোগ্য ও নৈতিক মানসম্পন্ন শিক্ষক চাই, দুর্নীতিগ্রস্ত নই।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মু. যুহুর আলী বলেন, এ বিষয়ে আমরা কলেজের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। তারা বিষয়টি আমলে নিয়েছেন এবং অতি শীঘ্রই তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই বদলি আদেশটি সংশোধিত করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে পুজা পুনর্মিলনী অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে তাড়াশে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৫ অক্টোবর) বিকেলে তাড়াশ রাঁধা গোবিন্দ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার ধার্য

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার

স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক খালুর দুই চোখ তুলে নিলো ভাগ্নে

নিজস্ব প্রতিবেদক: যশোরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই চোখ তুলে ফেলেছে তার ভাগ্নে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বকচর করিম তেল পাম্প

রুপির নোটের মানচিত্রে নেপালের ৩ অঞ্চল দখলে রেখেছে ভারত!

নিজস্ব প্রতিবেদক: নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি), সম্প্রতি সংশোধিত মানচিত্র সম্বলিত নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে নেপালের মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন

ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি

ক্রীড়া প্রতিবেদক: ২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল থেকে শুরু