রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস বিভাগের চড়ুইভাতি উৎসব

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. আবু নোমান মো. আসাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

শিক্ষার্থীরা জানান, সারাবছর পড়াশোনার চাপের কারণে আনন্দ করার সুযোগ খুব একটা হয় না। এ আয়োজন তাঁদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি বড় ভাই-বোনদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগও তৈরি করেছে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিম বলেন, “চড়ুইভাতি আমাদের একসাথে হাসি-আনন্দ ভাগাভাগির একটি বড় সুযোগ দিয়েছে।” তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেরিন ইসলাম বলেন, “শুধু আনন্দই নয়, আমরা সহযোগিতা ও বন্ধুত্বের মূল্যও বুঝতে পেরেছি।”

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী তাঁর বক্তব্যে মেধা পাচার রোধের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নতির জন্য তরুণ প্রজন্মকে নিজেদের যোগ্যতা দেশেই কাজে লাগাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, লটারি, খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। হাসি-আনন্দ আর বন্ধুত্বের উচ্ছ্বাসে জমে ওঠা চড়ুইভাতি উৎসবটি সন্ধ্যায় সমাপ্ত হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমুদ্রে আট ধরনের ভারী খনিজের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমুদ্র এলাকায় আট ধরনের ভারী খনিজের সন্ধান মিলেছে। ফিশিং ট্রলার ব্যবহার করে পরিচালিত গবেষণায় এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট।

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির

মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় নতুন আইনের কথা ভাবছে সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার নতুন আইন করার কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁও

বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।