রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দলটির নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন থাকবে কি-না সেই বিষয়েও আলোচনা করেন তারা।

নির্বাচন কমিশনারের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির জেলার আহ্বায়ক মো. আকরাম আলী ও রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আলাপ শেষে রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. আকরাম আলী বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে ভালো গাইডলাইন দিয়েছেন। আর আমরা আগামী নির্বাচনে অংশ নিতে আম জনতার জন্য কাজ করার লক্ষ্যে কাজ করছি।

আগামী নির্বাচনে ভালো অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল। তিনি বলেন, আমাদের পার্টির আহ্বায়ক দেশে বেকার ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, পবা উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম নাইস, সদস্য সচিব মোছা. হেলালী খাতুন নাইস, মোহনপুর উপজেলার আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব ফজলু শেখ, রুবেল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. সহোল রানা ও মো. ইসাহাক আলী পিন্টু সহ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধসে ৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা

‘ব্যবসা করতে হলে চাঁদা ৫০ লাখ দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে চাঁদার জন্য এক ব্যবসায়ীকে হুমকি ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে নগরীর

নির্বাচন এলেই তসবিহ নিয়ে ঘোরে যারা, তারাই ধর্ম ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে।

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এ তথ্য জানিয়েছেন