রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ,

শাহালাল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত করেছ পুলিশ, ১৬৪ ধারায় খুনির স্বীকারোক্তি দিয়েছে আসামি।

রাজশাহীর গোদাগাড়ী থানার নারায়ণপুর গ্রামের মোঃ কামরুজ্জামানের পুত্র মোঃ আমানুল্লাহ ইমন (২২) খুনের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো মোঃ আরাফাত হোসেন নাহিদ (২৪) এবং মোঃ আবু বক্কর সিদ্দিক আলিফ (২৫)। মোঃ আমানুল্লাহ খুনের ঘটনায় মোঃ আবু বক্করকে সম্পৃক্ত করে মোঃ আরাফাত হোসেন নাহিদ খুনের দায় স্বীকারপূর্বক রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অভিযুক্ত মোঃ আরাফাত হোসেন নাহিদ রাজশাহীর গোদাগাড়ীর নলত্রী গ্রামস্থ মোঃ আজিজুর রহমানের পুত্র এবং মোঃ আবু বক্কর সিদ্দিক আরিফ চাঁপাই নবাবগঞ্জের সদর থানাধীন সাতনইল দক্ষিণপাড়ার মো: আব্দুল হান্নানের পুত্র।

অভিযুক্ত মোঃ আরাফাত হোসেন নাহিদ পেশায় ট্রাকচালক এবং মোঃ আবু বক্কর সিদ্দিক আলিফ ট্রাক চালকের হেলপার।

এ খুনের ঘটনার সংবাদ প্রাপ্তির পরই গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দপূর্বক লাশের পোস্টমর্টেমের ব্যবস্থা করে। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস্) মোঃ খায়রুল আলমের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুস এই ক্লুলেস খুনের ঘটনায় দুইজনের সম্পৃক্ততা পেয়ে অভিযান পরিচালনা করে মোঃ আরাফাত হোসেন নাহিদকে গোদাগাড়ী এবং মোঃ আবু বক্কর সিদ্দিক আলিফকে চাঁপাই নবাবগঞ্জের সদর থেকে গ্রেফতার করে গত ৩১ ডিসেম্বর রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন।

অভিযুক্ত মোঃ আরাফাত হোসেন নাহিদ রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মোঃ আমানুল্লাহকে খুনের বিষয়টি স্বীকার করে জবানবন্দি প্রদান করে। অভিযুক্ত নাহিদের জবানবন্দিতে জানা যায়, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর ভিকটিম আমানুল্লাহর নিকট পাওনা ১০,০০০ টাকা সংগ্রহের জন্য সে তার হেলপার আবু বক্কর সিদ্দিক আলিফকে পাঠালে তা দিতে অস্বীকৃতি জানায়।

এতে ক্রোধান্বিত হয়ে সে ও আবু বক্কর সিদ্দিক আলিফ আমানুল্লাহকে হত্যার উদ্দেশ্যে একটি জুতার ফিতা, একটি ব্লেড ও একটি সাদা গেঞ্জি সংগ্রহ করে।

আমানুল্লাহ গোদাগাড়ীর নলত্রী গ্রামের মোঃ আব্দুল খালেকের রথিরামের ভিটায় আসলে পিছন থেকে নাহিদ জাপটে ধরে এবং আবু বক্কর গেঞ্জি দিয়ে মুখ বেঁধে জুতার ফিতা দিয়ে গলায় ফাঁস দিলে ভিকটিমের শ্বাস বন্ধ হয়।

এরপর আবু বক্কর ব্লেড দিয়ে ভিকটিম আমানুল্লাহর গলায় পোচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে কৌশলে দুইজনই পালিয়ে যান।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মো: আমানুল্লাহ খুন হলে বাদি হয়ে ৩০ ডিসেম্বর মৃত্যের পিতা মোঃ কামরুজ্জামান গোদাগাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি: কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম,

সিরাজগঞ্জে উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ

কাজিপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যসহকারীগণ তাদের ছয়দফা দাবী আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার( ২৪ জুন) সকাল নয়টা থেকে ঘন্টাকাল

অভাবের চাপ, দত্তকে দেওয়ার সিদ্ধান্ত নয় দিনের নবজাতককে

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বাচোর গ্রামের এক অসহায় সনাতনী দম্পতি তাদের নয় দিন বয়সী কন্যাসন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বসবাসের উপযুক্ত ঘর নেই, নেই

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক: কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই

ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।