রাজশাহীতে স্কুলের সামনে শিক্ষকের গলায় ছুরিকাঘাত, ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারুফ কারখীকে ছুরিকাঘাত করেছেন এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক কিশোরী দৌড়াতে দৌড়াতে চিৎকার করছিল “হেলপ হেলপ”। শিক্ষক মারুফ মোটরসাইকেল নিয়ে তার দিকে এগিয়ে গেলে ছাত্রীটি হঠাৎই তার গলায় ছুরি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার গলায় তিনটি ও হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পর উপস্থিত লোকজন ছাত্রীটিকে আটক করে পরিবারের জিম্মায় দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্কুল ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে চিৎকার-দৌড়াদৌড়ির ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রী বর্তমানে বিজিবি পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে তাকে ২০২৩ সালে বহিষ্কার করা হয়েছিল।

আহত শিক্ষক মারুফ কারখী বলেন, “ছাত্রীটি অতর্কিতভাবে আমার গলায় ছুরি চালায়। হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে গুরুতর জখম হই। আমার মনে হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করেছে সে। ছুরিকাঘাতের সময় উন্মাদের মতো গালাগালি করতে করতে বলছিল, ‘ক্যান্ট স্কুলের যাকে পাব, তাকেই মারব।’”

অভিযুক্ত ছাত্রীর বাবা শাহিন নূর রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, “কলেজের ফটকের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক 

নিজেস্ব প্রতিবেদক: পুষ্টিগুণে ভরপুর টমেটো। কাঁচা বা রান্না করা, জুস বা কেচাপ, মিষ্টি, টক বা নোনতা যে কোনো উপায়েই এটি খাওয়া যায়। অনেকে আবার সালাদ

পাল্টাপাল্টি স্থগিতের পর স্বাভাবিক হচ্ছে ঢাকা–দিল্লি ভিসা সেবা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে পাল্টাপাল্টি স্থগিতের পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের সংবাদে

হাদি হত্যা মামলায় ফয়সালসহ দুজনকে ১৪ দিনের পুলিশ রিমান্ড

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ভারতের

জেন-জি সমর্থনে নেপালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে আরএসপি

অনলাইন ডেস্ক: নেপালের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন