রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল নগরীর ‘ডক্টর ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে ফেলে। এটি আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ির পাশে অবস্থিত।

অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কিছু গুলি, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি দূরবীন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন নথিপত্র, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ।

তবে অভিযানের বিষয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর এ অভিযান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার

তাড়াশে পিতৃসম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার ওই স্থাপনায়

ওমান সাগরে উত্তেজনা: ইরানের সতর্কবার্তায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক: ওমান সাগরে ইরানের নৌবাহিনীর হেলিকপ্টারের মুখোমুখি হওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) গতিপথ পরিবর্তন করে সরে গেছে। বুধবার (২৩ জুলাই) সংঘটিত এ

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে