রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মহানগরী ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এই কমিটিকে ৩ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্রসমাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রাজশাহী কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে অবস্থান করে সময়ে এই দাবি জানান তারা। তাঁদের দাবি, আন্দোলনের প্রকৃত নেতৃত্বকে বাদ দিয়ে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

এ সময় রাজশাহীর দুই কৃতিসন্তান আলী রায়হান ও সাকিব আঞ্জুম আন্দোলনে প্রাণ হারান। তবে ঘোষিত কমিটিতে আন্দোলনের মূল নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, এই কমিটিতে বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যারা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন।

তারা কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রাজশাহী কলেজ শিক্ষার্থী, আব্দুর রহিম বলেন, রাজশাহীতে কোন পকেট কমিটি মানবো না, রাজশাহীতে কোন দোসরকে আমরা স্থান দিব না, রাজশাহীতে শহীদ আলী রায়হান, শহীদ আনজুমের উত্তরসরি এখনো রাজপথে জেগে আছে , এখনও ঘুমিয়ে যায়নি যেকোনো সময় যেকোনো প্রস্তুতিতে রাজ পড়ে থাকতে রাজি আছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আব্দুর রহিম, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের রশিদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ মোশাররফ হোসেন ফিরোজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল হাফিজ সরকার, আরবি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহাদাৎ হোসেন সহ অন্যান্য শিক্ষার্থীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৩১ বিলিয়নে নামলো রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের আমদানি বিল পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। রোববার

দেশে ৩৪ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ

ঠিকানা ডেস্ক: আজ বিশ্ব হার্ট দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘ডোন্ট মিস এ বিট’। সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্থা আজও র‌্যালি, আলোচনা ও সেমিনারের আয়োজন করছে। বিশেষজ্ঞরা বলছেন,

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর)

জুস কোম্পানির জালে পচা আম, চাষিদের মধ্যে অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার থেকে পচা, ফাটা ও ঝরে পড়া আম সংগ্রহ করছে দেশের নামিদামি জুস কোম্পানিগুলো। জনপ্রিয় এই আম হাটে চলতি

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার