রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

গত ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে বিএনপির সহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গোদাগাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া অভিযোগটির অনুলিপি কপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ গণমাধ্যম কর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থ্যতা কামনায় সারাদেশে যখন দোয়া মাহফিল হচ্ছে ঠিক সে সময় রাজশাহী-১ আসনের গোদাগাড়ী ও তানোরে নাচ ও গান-বাজনার আয়োজন করা হয়।

এর মধ্যে গত ১৪ জানুয়ারি গোদাগাড়ীর প্রেমতলি ডিগ্রী কলেজ ও ১৮ জানুয়ারি তানোরের গোল্লাপাড়া ফুটবল মাঠে ওইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন শরীফ উদ্দিন। কিন্তু এসব অনুষ্ঠান আয়োজনে বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদককের সঙ্গে কোন আলোচনা করা হয়নি।

এলাকায় শরীফ উদ্দিনের কোন জনপ্রিয়তা নেই দাবি করে লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ত্যাগী নেতাদের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। গত ৫ আগস্টের আগে তিনি এলাকায় আসেননি। শরীফ উদ্দিনের দলীয় প্রেগ্রামে লোক জমায়েত করতে পারছেন না। তাই তিনি দলীয় শৃংখলা ভঙ্গ করে ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ঘরনার নেতাকর্মী দিয়ে নাচ গান-বাজনার অনুষ্ঠান করে লোকজন জমায়াতে করছেন। এ নিয়ে এলাকার জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা দলের জন্য হুমকি স্বরুপ।

তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, বিএনপির এমন অবস্থা তৈরী হয়নি যে নাচ-গানের আয়োজন করে লোকজন জমায়েত করতে হবে। তাও আবার দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইবিট নিয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যা খুবই দু:জনক। বিষয়টি নিয়ে কেন্দ্রের ভেবে দেখা দরকার।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম সাওয়াল বলেন, দলের চেয়ারপারসনের সুস্থ্যতা কামনা করে সারাদেশে যখন দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে তখন আমাদের এলাকায় গান-বাজনা করা হচ্ছে। এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও শরীফ উদ্দিনকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

তবে যোগাযোগ করা হলে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, অভিযোগের একটি কপি পেয়েছি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তি ও পরিপক্বতার প্রতিফলন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ যত স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হবে, ততই জনগণের আস্থা দৃঢ় হবে। কিন্তু

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

রাজশাহী কলেজ শাখা পাঠকবন্ধু’র আহ্বায়ক শরিফুল, সদস্য সচিব যুবাইর

নিজস্ব প্রতিবেদক: আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন পাঠকবন্ধু’র রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম (সৌরভ) ও

১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার

উন্নতজাতের ক্রসব্রীড বকনা বিতরণ: রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ–সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১১২টি উন্নতজাতের ক্রসব্রীড বকনা (গরু) বিতরণ করা

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম