রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন। মাত্র এক টাকা ভিজিটে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল, ডা. আয়েশা সিদ্দিকা ও ডা. ফারজানা মোজাম্মেল। সম্পর্কে তারা তিনজন আপন বোন। এ মহৎ উদ্যোগের অনুপ্রেরণা তাঁদের শিক্ষক পিতা মীর মোজাম্মেল আলী।

২০২৩ সালের শুরুতে বড় বোন ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল প্রথম এক টাকায় রোগী দেখা শুরু করেন। পরে তার দেখাদেখি যুক্ত হন অপর দুই বোন। বর্তমানে তারা রাজশাহী শহরের সাহেববাজারে নিজ বাসার নিচতলায় গড়ে তোলা একটি চেম্বারে পালাক্রমে চিকিৎসাসেবা দিচ্ছেন। রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান ছাড়াও জটিলতা অনুযায়ী প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার্ড করেন।

ডা. সুমাইয়া জানান, “আমার বাবা বলেছিলেন, অসহায়দের বিনামূল্যে চিকিৎসা দাও। আমি ভেবেছি এক টাকা একটি প্রতীকী মূল্য-যাতে সেবার মান থাকে, আবার রোগীদের সম্মানও অক্ষুণ্ণ থাকে।”

তিনি ২০২০ সালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ডা. আয়েশা সিদ্দিকা রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনকারী একজন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান। আর ডা. ফারজানা মোজাম্মেল একজন ডেন্টাল সার্জন।

তাঁদের মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সংগঠন, ‘দ্য ফাইভ ফাউন্ডেশন’। করোনা মহামারির সময় শুরু হওয়া এ ফাউন্ডেশন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা-মানুষের পাঁচটি মৌলিক অধিকার নিয়ে কাজ করছে সম্পূর্ণ নিজেদের আর্থিক সহায়তায়।

তিন বোনের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে। প্রতিদিন অসংখ্য গরিব ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসার জন্য ছুটে আসছেন তাঁদের চেম্বারে।

তাঁদের পিতা মীর মোজাম্মেল আলী বলেন, “আমি সবসময় মানুষকে ভালোবাসতে শিখিয়েছি। আমার মেয়েরা আজ আমার স্বপ্ন পূরণ করছে। আমি চাই, তারা পেশাগত সাফল্যের পাশাপাশি মানবতার সেবায়ও অগ্রগামী থাকুক।”

রাজশাহীর এই তিন বোন শুধু চিকিৎসা পেশায় নয়, মানবিকতা ও সমাজসেবায়ও হয়ে উঠেছেন একটি উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা আজিজনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪

বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলেন ৩২ জেলে, ভারতে গেলেন ৪৭ জেলে

নিজস্ব প্রতিবেদক: বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের

উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত চার লেনের মহাসড়কের কাজ শেষ হওয়ার মুখে। এছাড়া হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ ও ১১টি উড়ালসেতু চালু

জামায়াত আ‌মিরের স্বেচ্ছায় গ্রেপ্তার কর্মসূ‌চি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলা‌মকে মুক্তি না দিলে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি স্থগিত করেছেন জামায়াত আ‌মির