রাজশাহীতে এলএনজি আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীতে এক  সমাবেশ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে পরিবর্তন (Paribartan), CLEAN, এবং BWGED। বক্তারা সমাবেশে স্লোগান দেন, “জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তি হোক আমাদের ভবিষ্যৎ!।

এলএনজি আমদানির কারণে দেশের জনগণ এবং পরিবেশের উপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, তা তুলে ধরেন বক্তারা। তারা বলেন এলএনজি টেকসই জ্বালানি নয়, বরং এটি এক বিপজ্জনক এবং দীর্ঘমেয়াদি নির্ভরতাকে স্থায়ী করছে। এলএনজি একটি ব্যয়বহুল জ্বালানি, এবং বিশ্ববাজারে এর দাম প্রতিনিয়ত ওঠানামা করছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

প্রচারাভিযানের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বলা হয়, এলএনজি আমদানি দেশের বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়িয়ে জনগণের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, পরিবেশের ওপর এর প্রভাব বিপজ্জনক; এলএনজি পোড়ালে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন গ্যাসের নির্গমন হয়, যা বৈশ্বিক উষ্ণায়নকে ত্বরান্বিত করে এবং জলবায়ু সংকটকে আরও বাড়িয়ে তোলে।

দেশে সৌরবিদ্যুৎ এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে সৌর বিদ্যুৎ ব্যবহার করে টেকসই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটি শুধু দেশের বিদ্যুৎ ঘাটতি দূর করবে না, বরং আমদানি নির্ভরতা কমিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এসময় বক্তব্য দেন সচেতনের সমন্বয়কারি মাহামুদ উন নবী, আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী হাসিবুল হাসান এবং পরিবর্রতনের প্রোগ্রাম অফিসার সোমা হাসান।

কর্মসূচির শেষে, সংগঠকেরা ঘোষণা করেন যে, এলএনজি আমদানি এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব শক্তির দেশে পরিণত করার জন্য একযোগে কাজ করতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এ আগুনের

চার গ্রুপে বিভক্ত বিএনপি, সর্বশক্তি নিয়ে মাঠে জামায়াতের একক প্রার্থী,গোপন তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক নেতা। তারা এলাকায় রাজনৈতিক সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। পাশাপাশি

সাংবাদিকের মামলায় সুরভী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের

কুমিল্লা-মুরাদনগরে ২৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪০০ কোটি টাকার একটি

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহণে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট