রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বামী,স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরী উপকন্ঠে খড়খড়ি বামন শেখর এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা সবাই একই পরিবারের। তারা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা খাতুন, তাদের সন্তান মাহিম (১১) ও দেড় বছরের শিশু মিথিলা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর তিনি নিজেও গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি মিনারুলের হাতের লেখা।,

এতে লেখা রয়েছে…..

‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দু:খ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এতো কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো।

কারও কাছে কিছু চাই…হবে। আমার জন্যে কাউকে মানুষের কাছে হতে হবে…আমার বাবা আমার জন্য অনেকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না।

চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক: আইআরজিসির দাবি

অনলাইন ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ব্যাপক নিরাপত্তা অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত ৫০ জনের

শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর

নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : ইশরাক হোসেন

ডেস্ক রিপোর্ট: কোনো একটি দলকে অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে জাতীয় নির্বাচন পেছানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন

ফেসবুকে জামায়াতবিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জামায়াতের