রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটির বিবেচনার জন্য উপস্থাপিত ৬ হাজার ২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে ৬ হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান। রবিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

ফয়সল হাসান আরও জানান, মাঠ পর্যায়ের কমিটির পাওয়া প্রস্তাবগুলো বিবেচনার লক্ষে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভায় মিলিত হয়েছে। এসব সভায় কেন্দ্রীয় কমিটির কাছ থেকে ৬ হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয়।

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির উদ্দেশে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের নিমিত্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে মন্ত্রণালয় পর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে কেন্দ্রীয় কমিটি ও মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের সভাপতি করে দুটি কমিটি গঠন করা হয়। একটি হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য রেখে সাত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। আরেকটি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটরদের সদস্য রেখে চার সদস্য বিশিষ্ট জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়।

মাঠ পর্যায়ের কমিটির যাচাই-বাছাইয়ের পর বিভিন্ন জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা এবং আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় মামলা প্রত্যাহারের প্রস্তাব কেন্দ্রীয় কমিটিকে বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।

নিরাপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের অনর্থক হয়রানি থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ফয়সল হাসান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি)। সকালে উপজেলার মৌলারপাড় এলাকা

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের

শ্রীলংকায় বিরোধীদলীয় নেতাকে নিজ কার্যালয়েই গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: শ্রীলংকার বিরোধীদলীয় এক নেতাকে বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয়

যে দোয়ায় রুটিওয়ালার শেষ ইচ্ছাও পূরণ হলো

ইসতেগফার এমন এক ইবাদত, যা মানুষকে আল্লাহর কাছে ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হিসেবে কবুল করে নেয়। ‘মুঝতাঝাবুদ দাওয়াহ’ হলো এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি; সে

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন