রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে- উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেয়া হচ্ছে। গত বছরের ৫ অগাস্টার পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে ছাড়া ছিলো, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে, তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।’

তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিন মামলার রায়ে ‘সর্বোচ্চ

ইরানের খোমেইনে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে অবস্থিত হাফেজ খোমেইনি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। হামলায় স্কুল ভবন এবং

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি সিসাবার

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষুব্ধ হয়েছেন। এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তকে তিনি ‘বড়

সিরাজগঞ্জে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অভি‌যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিএনজি চালিত যানবাহনে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অ‌ভি‌যোগ এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া