রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আজ সোমবার আর্মি ডে’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।’

ভারতের সেনাপ্রধান বলেন, নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে কথা হয়েছিল। আগে সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা এখনও সে রকমই আছে।

এক প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্তজুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসঙ্গেই থাকতে হবে। একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না, যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা তুলে ধরতে চাই। তিনি বলেছেন, আমাদের (বাংলাদেশ) জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। আর উল্টোটাও ঠিক। কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনো রকম বৈরিতা দেখালে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।’

এরপরেই ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল। পরবর্তী সময়ে নভেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও আমাদের কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, তা সে রকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে। আমরা যখন সম্পর্কের কথা বলছি, যখন কোনো নির্বাচিত সরকার থাকবে, তখন সেই বিষয়ে আমাদের কথা বলা উচিত। এখনও পর্যন্ত (বাংলাদেশ)। সেনার সঙ্গে সম্পর্ক ভালো এবং ঠিকঠাক আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষ আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে

শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে পাকিস্তানের জয়

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কাও। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল

বাবার মৃত‌্যু শোক সইতে না পে‌রে ছে‌লের আত্মহত‌্যা কুষ্টিয়ায় বাবার মৃত্যুর পর ছেলের আত্মহত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাবার মৃত্যুর পর ছেলে আত্মহত্যা করেছেন। বাবার মৃত্যু শোক সইতে না পেরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন