রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।,

শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম বলেন, ‘কোন রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না। এই শর্তে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রেসক্লাবের কমিটিগুলো হওয়া উচিত।

এনসিপির এই নেতা বলেন, ‘অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপসংবাদিকতার দৃষ্টান্ত স্থাপিত হবে। অপেশাদার, দলীয়, তোষামোদকারী, তথাকথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে।’

তিনি আর বলেন, ‘যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের পূর্বে কোন নির্দিষ্ট দলের পদধারী নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে-তারা আর যাই হোক, সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক মাসে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার

ডেস্ক রিপোর্ট: এপ্রিলজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট এবং বাজার

ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল

আন্তর্জাতিক আদালতে জিতল বাংলাদেশ, পাচ্ছে ৫১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ২০০৫ সালে সংঘটিত টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জিতল বাংলাদেশ। এ ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৩ কোটি ১৫

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই

ফেসবুক পেজ নিয়ে বিরোধ, সহযোগীর ভাইয়ের হাত ভাঙলেন ‘বিনোদন ভাই’

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক পেজ ‘বিনোদন ভাই’-এর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে কন্টেন্ট ক্রিয়েটর মো. শফিকুল ইসলামের (১৮) বড় ভাই মো. শাহাদাৎ হোসেনের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে