রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: দেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সরকারপ্রধানের বাসভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে ১১টি দলের একজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। এদিনই দ্বিতীয় দফার বৈঠকে বিভিন্ন দলের ৯ নেতার অংশগ্রহণের কথা রয়েছে।

প্রথম দফার বৈঠকে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফার বৈঠকে ৯ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তারা হলেন ইসলামী বক্তা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল বৈঠক করেছে। ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: জারি করা হয়েছে। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের জন্য অতিরিক্ত ভ্রমণের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের বরাদ দিয়ে আল জাজিরা এতথ্য

জুলাই সনদে একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উল্লেখ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদের ভাষ্যে সংযোজন ও পরিমার্জনের মাধ্যমে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ১৯৭৫ সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার

রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাদপুর রায়ের পাড়া হৃদয় ভাটা মাঠ চত্বরে এ

শুধু হাসিনার নয়, লকারে ছিলো রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে যে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে সেগুলো শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই নয়, তার বোন শেখ রেহানা, ছেলে

লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।