রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এতো শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে।’

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে এমন শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্রান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে; আমাদের আরও ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করে বলেন, অধিকাংশ মিথ‍্যা তথ‍্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা।

তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের রোডম‍্যাপ আসলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন। তাই সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ক্ষমতার পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন- এমন পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই রোডম্যাপ দেওয়া হবে।

তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা যখন দেখেন; কেউ তখন সেখানে সহজে ইনভেস্ট করতে চান না। কাজেই এটা আমাদের জন্য কঠিন কাজ। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। তখন সহজে আস্থা ফিরে আসবে তাদের মাঝে।’

অর্থের নিশ্চয়তা না মিললে বিনিয়োগ আসবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারী আছেন, ইনক্লুডিং এনআরবিরাও। যারা ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, নিরাপত্তা পেলে তারাও ঝটপট আসবেন। নিশ্চয়তা না মিললে তারা আসবেন না। এটা খুবই স্বাভাবিক। কারণ আপনার অর্থের যে নিরাপত্তা, সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা অনস্বীকার্য।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন নিয়ে সরকার-বিএনপি মুখোমুখি

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশে বলেছেন,

ক্ষমতায় নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচন চাই: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে

কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কক্সবাজার জেলা পুলিশ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহর আটক করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইসরাইল । তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়