রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে: কুমিল্লায় জামায়ত নেতা এটিএম মাছুম

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন,দেশ আজ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আগামী নির্বাচন বানচাল করে ভিন্ন পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য স্বৈরাচার ও ভারতের শক্তি কাজ করছে।রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে কুচক্রীমহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।ইসলামী দলগুলোর ঐক্যকে নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে।আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

আজ দেশের মানুষ পরিবর্তন চায়।বিগত ৫৩ বছর যারাই দেশ পরিচালনা করেছে তারাই জাতিকে হতাশ করেছে।সাধারণ মানুষ আজ সৎ নেতৃত্বের প্রতি আগ্রহ দেখাচ্ছে। জামায়াত সম্পর্কে মানুষের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

শুক্রবার রাত ৮টায় কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত কুমিল্লা মহানগরী জামায়াতের মজলিশে শুরার সাধারণ অধিবেশন ও আমীরে জামায়াতের সুস্থতা কামনায় মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনায়

প্রধান অতিথি আরো বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিকালে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি।মহান আল্লাহ আমীরে জামায়াতকে নেক হায়াত দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন আমীন।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো:মোছলেহ উদ্দিন,নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমান সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল,কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরইমধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক

ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত এবং এই আমানতকে উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতেই দিতে

বিটিআরসির নতুন সিদ্ধান্ত, জানা গেল এক এনআইডিতে সর্বোচ্চ কয়টি সিম চলবে  

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় একজন ব্যক্তির নামে সিম ব্যবহারের সীমা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায়