রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারে থাকবে এটা হতে পারে না

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে–এটি হতে পারে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক। তিনি বলেছেন, একজন নেতার কন্যা, আরেকজন নেতার বেগম এবং তাদের ছেলেরা সব কিছুতে আধিপত্য দেখাবে–এ প্রবণতার পরিবর্তন প্রয়োজন। প্রায় ৫৪ বছরের এ বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্নতা অভিযান দরকার। আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এই ব্রিটিশ এমপি।

ঢাকা সফররত ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সম্মানে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুপা হক। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

আলোচনায় আমীর খসরু বলেন, বিগত সরকার গত ১৫ বছরে অর্থনীতিকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ধ্বংস করেছে। ব্যাংক, বীমা থেকে টেলিকম– সবকিছুই তারা নিয়ন্ত্রণ করত। সাধারণ ব্যবসায়ীদের বিনিয়োগ প্রত্যাশার সুযোগ রাখা হয়নি। অলিগার্কির (কিছু লোকের হাতে সব ক্ষমতা) অর্থনীতি কায়েম ছিল। ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর বাঁচার জন্য একে একে সব স্বাধীনতা কেড়ে নেওয়া হয়।

অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রুপা হকের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার চলছে। বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। প্রতিবেশী কিংবা অন্য অঞ্চলে যা-ই হোক, বাংলাদেশে হয়রানির কোনো ঘটনা ঘটছে না।

আলোচনায় রুপা হক বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতি-কাঠামোর আওতায় এফটিএ হলে বাংলাদেশ লাভবান হবে। মার্ক অ্যান্ড স্পেন্সারের মতো ব্রিটিশ ব্র্যান্ড এ দেশের তৈরি পোশাকের বাণিজ্যের সঙ্গে যুক্ত। শুধু পোশাক খাতের ওপর রপ্তানি নির্ভর করলে চলবে না। নানা প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। ‘মেইড ইন বাংলাদেশ’কে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।’

ব্রিটিশ এ এমপি আরও বলেন, মুনাফাই ব্যবসার শেষ কথা নয়। শ্রম অধিকারেও গুরুত্ব দিতে হবে। শ্রমিক অধিকার নিয়ে বিগত সরকারের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনেক টানাপোড়েন ছিল। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বাস্তবতা বদলাতে চান।

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নতুন করে ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হবে জানিয়ে ইউকেবিসিসিআই সভাপতি ইকবাল আহমেদ জানান, গত ১৫ বছর তারা এ দেশে আসতে পারেননি। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনকে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক উন্নয়ন হাউস হিসেবে কাজ করতে হবে। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার বন্ধেও ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান, বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই আন্দোলনকারীদের দমনে উসকানি দেন সালমান-আনিসুল

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জুলাইয়ে গণঅভ্যুত্থানকারীদের দমনে নিজেদের মধ্যে পরামর্শ করে উসকানি দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ

স্বর্ণ চুরি মামলায় বিএনপি নেতা জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান চপলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সিনিয়র

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

একজন মন্ত্রী যদি ফোন দেয়, আমি কী বলতে পারি: ইমন

নতুন এক বিষয়ে টক অভ দ্যা টাউন হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাঁস হওয়া সেই কথোপকথনে রীতিমতো অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে

যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২৯ জুলাই), নিজের মন্ত্রিপরিষদের

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ