রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল)’ উত্তরের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ছিল। এতে ভাচুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

এ সময় তারেক রহমান বলেন, তিস্তা নদী নিয়ে বহু রাজনীতি হয়েছে, কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে। তিস্তা বিএনপির অন্যতম অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। কখনো অতিরিক্ত পানি, কখনো পানির তীব্র সংকট। খালখনন ও নদীশাসন আমাদের করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা এবং পানির সংরক্ষণ নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ কাজ যেকোনো মূল্যে শুরু করবে। কৃষক যেন শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করতে পারে, বন্যার ক্ষতি থেকে মানুষ যেন রক্ষা পায়, সেজন্য পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

জুলাই গণহত্যা, হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা

রাজশাহীতে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নয়ন স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রীতি ও দক্ষতা উন্নয়নে নতুন বাংলাদেশ বিনির্মাণ” থিমকে কেন্দ্র করে গত ২৩-২৬ জানুয়ারি, ২০২৫ রাজশাহী মেট্রো জেলার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে ১৭০

ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির সব চেষ্টাই ব্যর্থ!

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। তারপরও মাঝেমধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা বলেন, ফিরতে চান রাজনীতিতে। কিছু আবেগী নেতাকর্মীও

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা