রাজনীতিতে আসছেন জায়মা? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: সহসা কী রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়মার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ যুগিয়েছে।

দাদির মতো জায়মার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। যদিও ১৩ বছর বয়স থেকে যুক্তরাজ্যে বসবাস শুরু হয়েছিল জায়মা রহমানের। কিন্তু ভুলে যাননি এই মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি।

দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান। তারেক রহমানও মেয়েকে বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে।

এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জায়মা রহমান। এই আলোচনার জন্ম আরও আগেই। গেলো বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জায়মা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

দলীয় অনুষ্ঠানে জায়মার দৃশ্যমান কোনো উপস্থিতি এখনো দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি।

বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জায়মার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।

দলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়মার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে, তা এখনও অনিশ্চিত।

কিন্তু সময়টা যখনই হোক, পরিবারের উত্তরাধিকারে পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জায়মা রহমানের সামনে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল

প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই

রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ডেস্ক রিপোর্ট: রাতের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ৪ কিমি যানজট, ঈদ-পরবর্তী যাত্রায় ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢলে সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন)