রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ অংশ নিয়েছেন।

পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে।,

তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাঁদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও।

এদিকে মোহাম্মদপুর থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। টাইন হল থেকে মিছিলে বের হয়ে শিয়া মসজিদ, বিহারি ক্যাম্প প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। দিবসটি নির্বিঘ্নে পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায়, যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-এনায়েতপুর থানা যুবদলের

বৈলছড়ি ইউনিয়ন বিএনপির কমিটিতে আহ্বায়ক ফজলুল কাদের, সদস্য সচিব আবুল কালাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈলছড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফজলুল কাদের কে আহ্বায়ক ও আবুল কালাম কে সদস্য সচিব করে

উত্তরায় রিকশাচালক হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ, মার্কেটে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কৃত্রিম

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত