রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা খুন হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

রোববার রাত সোয়া ১০টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাধন ডিশ ব্যবসায়ী ছিলেন। ডিশ ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে সাধনের সঙ্গে স্থানীয় একাধিক বিএনপি নেতাদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। তবে খুনিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।’

এ বিষয়ে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে। গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজনসহ বসা ছিলেন সাধন।

তিনি আরও জানান, এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান সন্ত্রাসীরা। তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে। পরে ওই এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের পরিবারের কাছে ছুটে যান ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা আমিনুল ইসলাম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার

ঢাকার পথে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ১০

ভয়াবহ ‘সুনামি’র কবলে ইসরাইল!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি এবং পশ্চিম তীর দখলের বিল পাশ হওয়ার মধ্যেই ভয়াবহ এক ‘সুনামি’র কবলে পড়েছে দখলদার ইসরাইল। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন ইসরাইলি সংসদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিধস বিজয়ের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

বৈলছড়ি ইউনিয়ন বিএনপির কমিটিতে আহ্বায়ক ফজলুল কাদের, সদস্য সচিব আবুল কালাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৈলছড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফজলুল কাদের কে আহ্বায়ক ও আবুল কালাম কে সদস্য সচিব করে

বন্ধুকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৮