রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার প্রস্তুতি ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল ও অভ্যন্তরীণ গোলচত্বরে বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিমানবন্দর এলাকা ছাড়াও কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যমুনা এলাকা এবং ঢাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।,

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে থমথমে পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার মাদ্রাসা শিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষক হাফেজ আব্দুল মুন্নাফ একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের দায় স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের

 সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত 

নিজস্ব প্রতিবেদক: খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগন” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস২০২৫ উপলক্ষে মানব মুক্তি সংস্থার (এমএমএস)আয়োজনে ও পল্লী

মেসি-দিবালা-মাার্তিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

ওমরাহ যাত্রীদের রেকর্ড ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি