রাজধানীতে হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ইব্রাহিম খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতের দিকে মাকসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বংশাল থানা পুলিশ।

নিহত মাকসুদা খানম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে বংশালের ২৪ নম্বর সিক্কাটুলির বাসায় থাকতেন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই)। ফেরদৌস আলম বলেন, বেশ কিছুদিন ধরে স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছে-এমন সন্দেহে প্রায়ই ইব্রাহিম ঝগড়া করতেন। গতকাল শুক্রবার বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম হাতুড়ি দিয়ে স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর জখম চিহ্ন পাওয়া গেছে।’

এসআই ফেরদৌস আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

অভিযুক্ত ইব্রাহিম বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন উল্লেখ করে এসআই ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি ইব্রাহিমকে আজ আদালতে তোলা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত-চরমোনাই কী এক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে ইসলামী ধারার দুটি রাজনৈতিক দল। তবে একই ধারার রাজনীতিতে মাঠে থাকলেও নিজেদের মধ্যে সবসময় দূরত্ব

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের

সাংবাদিক ফিরোজকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে গণমাধ্যমকর্মী ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার সাভারের

সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে ছাত্রলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক: জুবায়ের আহমেদ: প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সম্পৃক্ত থেকে আলাদা অফিস নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চাকুরী দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করেন রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর!

বিএনপিতে ২০০ আসনে দেড় হাজার মনোনয়নপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবির আন্দোলনে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের