রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

আন্তর্জাতিক ডেস্ক: বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয় ভেঙে নদী ও নদীর তীরবর্তী এলাকা তলিয়ে গেছে।

এ অবস্থায় হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিপর্যয়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।,

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ঝড়ের আগেই প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ চীনের শহরগুলোতে আগামী কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি করেছে।

সোমবার ফিলিপাইনের ছোট ছোট উত্তরের দ্বীপপুঞ্জগুলোতে ‘রাগাসা’ প্রবল ভাবে আঘাত হেনেছে। যা তাইওয়ান ও দক্ষিণ চীনের দিকে এগিয়ে আসে।

বিবিসি সূত্রে খবর, চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টাইফুন ‘রাগাসা’ মানুষের জীবন বিপন্ন করছে। গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত এক মিলিয়নের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জুহাই শহরের পুলিশ এখনো মেগাফোন ব্যবহার করে মানুষকে ঘরে থাকার জন্য সতর্ক করছে। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের শব্দের কারণে অনেকেই সতর্কবার্তা ঠিকভাবে শুনতে পারছেন না।

টাইফুন ধীরে ধীরে দক্ষিণ চীনের উপকূল বরাবর এগিয়ে যাচ্ছে, তাই বাতাসের তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনো ঝড়ের বাতাস এতটাই প্রবল যে অনেকের জন্য সোজা দাঁড়ানোও কঠিন।

কেউ কেউ সাইকেলে চড়ে অফিসে যাওয়ার চেষ্টা করেছেন, তবে অধিকাংশ মানুষ পুলিশ ও প্রশাসনের সতর্কতা মেনে চলছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি!

নিজস্ব প্রতিবেদক: পুলিশের লুট হওয়া বৈধ অস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার হয়নি। লুট হওয়ার এক বছর পর গত ১০ আগস্ট অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেও

সাত দিনে শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আগামী

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

ফাল্গুনের শেষভাগে রাজধানীতে শিলাবৃষ্টি, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক ফাল্গুনের শেষভাগে রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। দিনভর আকাশ

গণঅভ্যুত্থান দিবসে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা