রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ মার্চ)’ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। আদালত তাঁর জবানবন্দী গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. জুয়েল।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে এ বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে মামলা না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই মোতাবেক সোমবার আদালতে এসে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদর

নিজস্ব প্রতিবেদক ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে সাবেক আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর-কে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা

বেলকুচিতে ঢাকা ব্যাংকের উদ্যোগে কৃষি যন্ত্র বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলের কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার ৩০০

সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭

গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে গরু চুরির মামলায় দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফারাক্কার বিপরীতে হচ্ছে ২৫ কিলোমিটারের স্থায়ী বাঁধ

নিজস্ব প্রতিবেদক: নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে পদ্মা নদীর বিশাল সীমান্ত এলাকা ভাঙনের কবলে পড়েছে। বর্তমানে আমরা যে অংশে দাঁড়িয়ে