রাকসু নির্বাচন: ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইতিহাস গড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদের মধ্যে ২০টিতেই তারা জয়ী হয়ে অর্জন করেছে এক অনন্য ভূমিধ্বস বিজয়। শুধু তিনটি পদ সাধারণ সম্পাদক (জিএস), ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জোটের হাতছাড়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

জিএস পদে জয় পেয়েছেন সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত মুখ। অন্যদিকে, ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনিই একমাত্র নির্বাচিত প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির সামান্য ব্যবধানে পরাজিত করেছেন ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষাকে।,

এ ছাড়া অন্যান্য পদগুলোতেও শিবির সমর্থিত জোটের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হাসান জ্বোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে রাকিবুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক পদে আবু সাঈদ নাঈম, নারী বিষয়ক সম্পাদক পদে সাঈদা হাফসা এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক পদে সামিয়া জান্নাত জয় পেয়েছেন।

তথ্য ও গবেষণা সম্পাদক পদে নাজমুস সাকিব, সহকারী পদে সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সহকারী পদে আসাদুল্লাহ হিল গালিব, সহকারী পদে মুজাহিদুল ইসলাম সায়েম নির্বাচিত হয়েছেন।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে জয় পেয়েছেন ইমরান লস্কর, সহকারী পদে নয়ন মুরসালিন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পদে মাসুমা ইসলাম মোমো নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দ্বীপ, সুজন চন্দ্র, ইমজিয়াউল আলি ও খালিদ হাসান।

এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ১৭ হলের শিক্ষার্থীরা ভোট দেন। দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোটগ্রহণ শেষ হয়। পরে এর সাড়ে চার ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি।

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রতিকুমিল্লার মুরাদনগরে হিন্দু পরিবারের নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফজর আলী মুরাদনগরের

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নেতাকর্মী আহত ২০

ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রেমের টানে হিন্দু তরুণী প্রেমিকের বাড়ি, অতঃপর বিয়ে

নিজস্ব প্রতিবেদক: প্রেমের টানে জীবন সঙ্গি করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে শেরপুরে মুন্সিগঞ্জের এক হিন্দু তরুণী। শুক্রবার (১৭ জানুয়ারি)। শেরপুরে আসা ২৭ বছর বয়সী ওই হিন্দু