রমাদানে বারাকার বিনামূল্যে ৮০ টি টিউবওয়েল স্থাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলাধীন আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেল কর্তৃক পরিচালিত বারাকাহ্- স্বেচ্ছাসেবী সংগঠন নানা সময়ে সমাজের অসংখ্য ভালো কাজ চালিয়ে যাচ্ছে। তারমধ্যে অন্যরকম ধারাবাহিক কার্যক্রম বিনামূল্যে টিউবওয়েল স্থাপন কার্যক্রম। সংগঠনটির পক্ষ থেকে এযাবৎ ৬শতর উপড়ে টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং টিউবওয়েলহীন অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে। তন্মধ্যে শুধু ২০২৫ সালের রমাদান মাসে ৮০ টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে সংগঠনটি।

সরজমিনে দেখা যায়, টিউবওয়েল গুলো জেলার বেলকুচি, কামারখন্দ, এনায়েতপুর, সিরাজগঞ্জ সদর এলাকাসহ চরাঞ্চল ও শাহজাদপুর থানায় দেওয়া হয়েছে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি প্লাষ্টার করে দিয়েছেন তারা। শুধু টিউবওয়েল স্থাপন কার্যক্রম করেই তারা ক্ষান্ত নন, তারা বিভিন্ন দূর্যোগের সময় ত্রান সামগ্রী বিতরণ, রমাদান ধারাবাহিক ইফতার মাহফিল, ঈদ পোশাক উপহার, ঈদ সামগ্রী বিতরণ, বিভিন্ন মাদ্রাসায় নানা উপকরণ সহ বাচ্চাদের সাথে নিয়ে উন্নত মানের খাবার আয়োজন সহ প্রায় ১৫ টা সেক্টর নিয়ে তারা কাজ করে যাচ্ছে।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, তাদের এই কার্যক্রম চলমান রাখার জন্য সবচেয়ে বড় অবদান আড়ালে থাকা দাতা সদস্যদের। তারা দাতা সদস্যদের জন্য দোয়া চান। সেইসাথে ভবিষ্যতে যেনো এসকল কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান রাখতে পারে সেইজন্য দোয়া চান। তারা আগামীতে সমাজের অসহায় নিপীড়িত মানুষের জন্য আরো ভালো ভালো কাজ করতে চান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

ডেস্ক রিপোর্ট: ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।, সোমবার

যুবদল নেতা আরিফ হত্যা: মাস্টারমাইন্ড হিসেবে সুব্রত বাইনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডে রাজনৈতিক সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

কন্যাসন্তান জন্ম দেওয়ায় মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া দিলেন জামাই

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কন্যাসন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে কার্টনে মাটি-ইটের গুঁড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারীতে এ ঘটনা

সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুললে দেশ হবে আত্মনির্ভরশীল: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এলজিইডি কর্মকর্তা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার (৩৬) নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে রেলওয়ে স্টেশন এলাকায় এ