রমজান সামনে রেখে ছয় নিত্যপণ্যের আমদানি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বর-অক্টোবরে আমদানি ব্যাপকভাবে বেড়েছে। বিশেষত সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর—রমজানে বেশি চাহিদার এসব পণ্য এবার আগেভাগেই বড় পরিমাণে আমদানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দেখিয়েছে।

রমজানকে সামনে রেখে ভোক্তা চাহিদা বিবেচনায় দেশে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি গতি পেয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের এলসি খোলা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে, যা বাজারে সরবরাহ নিশ্চিত করতে গ্রুপগুলোর আগাম প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

আমদানির তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুরের আমদানি ২৩১ শতাংশ। রমজানে এসব পণ্যের বাড়তি চাহিদা বিবেচনায় আমদানিকারকরা আগেভাগেই বড় আকারে এলসি খুলেছেন।,

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। আর রমজান এলে তেল, চিনি ও খেজুরসহ নিত্যপণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই কয়েকগুণ বেড়ে যায়। সেই কারণেই শীর্ষ আমদানিকারক গ্রুপগুলো সেপ্টেম্বর-অক্টোবরেই এলসি খোলার হার বাড়িয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

তারা জানিয়েছেন, বাজারে সরবরাহ যাতে স্থিতিশীল থাকে, সে জন্য বেশির ভাগ পণ্যের আমদানি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখনো যেসব পণ্য আসার বাকি, সেগুলো রমজান শুরু হওয়ার এক মাস আগ পর্যন্ত ধাপে ধাপে দেশে আসতে থাকবে। তাদের মতে, আমদানির এই ধারা নভেম্বর ও ডিসেম্বরেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।,

সেপ্টেম্বরই ছিল সবচেয়ে ব্যস্ত সময়—রমজানের জন্য প্রয়োজনীয় অধিকাংশ ভোগ্যপণ্যের এলসি এই মাসেই খুলেছে আমদানিকারকরা। বাজারে সরবরাহ নিশ্চিতে আগাম নেওয়া এসব পদক্ষেপ রমজান মাসে মূল্য ও প্রাপ্যতা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।,

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মোট ৬.২৯ বিলিয়ন ডলার ও অক্টোবরে ৫.৬৪ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৫ টন সয়াবিন তেল আমদানির জন্য এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩ লাখ ৬১ হাজার ৫৬৪ টন।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ২ লাখ ৯২ হাজার ৫৭২ টনের চিনি আমদানির জন্য এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ টন। অন্যান্য নিত্যপণ্যের আমদানিও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ডাল আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৫০ হাজার ৩৫৫ টনের, যা গত বছরের একই সময়ে ছিল ২৬,৯১২ টন। ছোলার এলসি ৪২ হাজার ৮৯১ টন থেকে বেড়ে ৫৪ হাজার ৫১৬ টনে দাঁড়িয়েছে। চলতি বছর এ দুই মাসে ১০ হাজার ১৬৫ টন খেজুরের এলসি খোলা হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৩ হাজার ৬৩ টন। চলতি বছর ১ লাখ ৬৪ হাজার ৮১০ টন মটর আমদানির এলসি খোলা হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৪১ হাজার ৮১৫ টন।

আমদানিকারকরা বলেন, ব্যাংকগুলোতে ডলারের সংকট না থাকায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে দেশে এক ধরনের ডলার সংকট দেখা দেয়। ফলে আমদানি সীমিত হয়ে গিয়েছিল। তবে সেই সমস্যা এখন সমাধান হয়েছে। তাছাড়া এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন রাখারও বাধ্যবাধকতা নেই। রমজানে ভোগ্য পণ্য আমদানি নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় ব্যাংক এলসি মার্জিনে ছাড় দিয়ে থাকে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল

ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে পতন হওয়ার পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে দলটি। এরই মাঝে আগামী ফেব্রুয়ারিতে হরতাল

যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত