রমজানে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম,মাংস ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।’

ফরিদা আখতার বলেন, এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন।’

পবিত্র মাহে রমজানের এ বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা নির্ধারন করা হয়েছে।

ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে আলাল বলেন একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে। তিনি বলেছেন, একটি দল আছে তাদের মূল

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

আচরণবিধি লঙ্ঘন: সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী প্রচার-প্রচারণার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর প্রচারণা চালানোর অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মমিন নামে এক বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

তাড়াশ–রানীরহাট সড়ক উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি, বাড়ছে যোগাযোগ সুবিধা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে বগুড়া আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে তাড়াশ–রানীরহাট আঞ্চলিক সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ চলমান

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের