রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলপথ অবরোধ করেন তারা।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরও জানান, অবরোধের কারণে ট্রেনের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। কতগুলো ট্রেনের শিডিউল বিঘ্নিত হবে তা অবরোধ স্থায়িত্বের ওপর নির্ভর করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া রেলপথ দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি যাত্রী ট্রেন এবং ২-৩টি মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে অন্তত ১০টি ট্রেনের যাত্রাবিরতি উল্লাপাড়া স্টেশনে রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা আছেই তার পাশাপাশি দলের মধ্যে থেকে উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে

ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ভূঞাপুরের কৃতি সন্তান সাইফুল ইসলাম হলেন অতিরিক্ত সচিব। রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের

সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা চালিয়েছে সেগুলোর বর্ণনা

কাজিপুরে রাজনৈতিক সহিংসতা: দোকান লুট, বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের দক্ষিণ ছালাল গ্রামে এক সংঘবদ্ধ রাজনৈতিক হামলায় দুটি দোকান লুট ও দুইটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত

অর্থের অভাবে মিলছে না উন্নত চিকিৎসা শুকিয়ে কংকালসার শিশু আবু তালহা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আড়াই বছর বয়সের আবু তালহা নামের এক শিশু অর্থের অভাবে উন্নত চিকিৎসা না পেয়ে শুকিয়ে কংকালসার হয়ে গেছে। আবার চিকিৎসকগণও নির্ণয়