রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবি

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাঁরা দীর্ঘদিন ধরে প্রকল্প অনুমোদন ঝুলে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে যাত্রা শুরু করলেও গত নয় বছরে নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি। ফলে শিক্ষার্থীরা যেমন আধুনিক অবকাঠামো ও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত, তেমনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও নানা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠার পর থেকে প্রকল্প ব্যয়ের পরিমাণ সাতবার হ্রাস করে ৯ হাজার ২০০ কোটি টাকা থেকে কমিয়ে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ডিপিপিটি ২০২৫ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় আলোচিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ১৬ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ইতিবাচক মত প্রদান করেন। তবে একাধিক একনেক সভা অনুষ্ঠিত হলেও এখনও প্রকল্পটি অনুমোদিত হয়নি, যা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের ১০০ একর জমি ব্যবহারে অনাপত্তিপত্র ইতোমধ্যে ডিপিপির সঙ্গে দাখিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত কৃষি, মৎস্যবিজ্ঞান, পশুপালন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগগুলো সিরাজগঞ্জ অঞ্চলের পরিবেশ উন্নয়ন, বন্দরকেন্দ্রিক ব্যবসা, দুগ্ধশিল্প ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন:

কর্মসূচি:

১. ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা—১১টা: মানববন্ধন (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩)

২. ২৭ জুলাই ২০২৫, রবিবার, সকাল ৮টা—১০টা: মানববন্ধন (বিসিক বাসস্ট্যান্ড)

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম এবং আইন কর্মকর্তা আরমান শোভন। তাঁরা বলেন, সকল নথিপত্র, ছাড়পত্র ও বিশ্লেষণ জমা দেওয়ার পরও প্রকল্প অনুমোদন না হওয়া হতাশাজনক। এই পরিস্থিতিতে তাঁরা প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ। ইনসেট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায়

খুলনায় সাবেক মেয়র খালেক ও এমপি জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা 

খুলনা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ

মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্টের ১১ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ১১ হাজার সেনা হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়েছে। তাদের ব্যাপারে তথ্য দিতে আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কাছে তথ্য জানিয়েছে

পাবনায় কুষককে কুপিয়ে হত্যাচেষ্টা করলো আ.লীগ নেতাকর্মীরা, হাসপাতালে মারধর করতে এসে ধরা!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় উপজেলায় মো: হাসানুর হক (৪৫) নামের এক কুষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীকে হাসাপাতালে নিয়ে আসলে হাসপাতালের

২০২৪-২৫ অর্থবছর জ্বালানি তেল আমদানিতে বিপিসির সাশ্রয় হবে ২৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: চলতি বাজেট প্রণয়নের সময় গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ফলে এর আমদানি বাবদ বাজেটে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য বেশি

রায়গঞ্জে ‘ম্যাথ মাইস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা পর্যায়ে ‘ম্যাথ মাইস্ট্রো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন