রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যুক্তিযুক্ত ও সময়োপযোগী: রিজওয়ানা হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সিরাজগঞ্জকে যেমন দেশের মানুষ তাঁতের শহর বা মিষ্টির জেলা হিসেবে জানে, তেমনি একদিন এই জেলা পরিচিত হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য।”

সোমবার (১৬ জুন) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “স্থায়ী ক্যাম্পাসের দাবি একান্তই যুক্তিসঙ্গত। হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশে কোনো কিছু অর্জন করতে হলে লড়াই করতে হয়, ধৈর্য ধরতে হয়। ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ নামটিই কাব্যিক, তাই এর বাস্তবায়নেও থাকতে হবে শিল্পের ছোঁয়া।”

পরিদর্শনকালে তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৌঁছান। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।

এরপর অস্থায়ী ভবনের অডিটোরিয়ামে স্থায়ী ক্যাম্পাসসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে তিনি বাঘাবাড়ী ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে পৌঁছান তিন নদীর মোহনায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে। সেখানে তিনি নির্ধারিত জমি পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই সফরে উপদেষ্টার সঙ্গে ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।

স্থানীয় প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ নেতা কর্তৃক বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগ নেতা কর্তৃক বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধে ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। আজ

সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সালাহউদ্দিন আহমদ।

আ. লীগের নতুন পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আ. লীগের নতুন পরিকল্পনা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

কাজিপুরে শিশু ধর্ষণকারীর বিচারের দাবীতে থানার গেটে প্রতিবাদ সমাবেশ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাত বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ধর্ষকের গ্রেপ্তার ও বিচার চাই লেখা প্লাকার্ড