রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে গণমানুষকে সচেতন করার লক্ষ্যে আজ সকাল ১০ ঘটিকায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ হতে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়। মাদকবিরোধী এই শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা উদ্বোধন করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, মাদক একজন ব্যাক্তি হতে শুরু করে, একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। সুতরাং মাদককে না বলুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন এবং মাদকমুক্ত দেশ গঠনে সহযোগিতা করুন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলো, তোমাদেরকে যেনো অন্যরা অনুকরণ হতে পারে।

শোভাযাত্রা চলাকালীন শাহজাদপুরের সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। এরপর বেলা ১১.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাদকের কুফল সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে মাদকের ভয়াবহ কুফলের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সার্কেলের অতিরিক্ত পরিচালক আসলাম আলী। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে

গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া তরুণ ভোটারদের ভোটকে বাধাগ্রস্ত করতে চাইলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৮ এপ্রিল), আবহাওয়াবিদ একেএম

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে