রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ পরীক্ষায় ৪২৪ জন আবেদনকারীর মধ্যে ৩৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৪.০১ শতাংশ।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি উপকমিটির সদস্য, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ এবং স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সভা করেন।
পরীক্ষা শেষে উপাচার্য সকল সহযোগী সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সারাদেশে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২ মে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিট এবং ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা।
২৫-০৪-২০২৫
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় ১৫৬ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরাকে

মামলা না থাকার পরেও সাংবাদিককে গ্রেফতার কেনো?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজধানী টিভির স্টাফ রিপোর্টার আওলাদ হোসেনকে পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া

মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে বেলকুচি পৌরসভা কতৃপক্ষের সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থেকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ

বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ হেফাজতে ইসলামের

ডেস্ক রিপোর্ট: দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব

ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিতাড়িত ফ্যাসিবাদী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক